Blog
শৌভিক গাঙ্গুলী
শৌভিক গাঙ্গুলীর কবিতা
বেমানান কার্তুজ জানতে তুমি? মুমূর্ষুর গোঙানি বনাম অন্ধকারের নৈ:শব্দ্যের খেলা চলে সারারাত! রাতের খোলা জানালায় মুখ বুজে থাকে অন্ধকার; ভোরে ছটা আঙুলের চাপে ছটা গুলি দ্বিগুণ দাদরায় ভৈরবী! শীত, শীতল, নিথর! শেষ রাতের প্ল্যাটফর্ম ঢাকা কুয়াশার আলোয়ানে; ফার্স্ট প্যাসেঞ্জার মিস হলেও লাস্ট ট্রেনে শেষ যাত্রায় উষ্ণতা ছিল, ভালবাসা ছিল; যেমন ক্ষুধার্ত ভিখিরির সামনে একথালা ভাত। মেয়ের কপালে জলপট্টি দিতে কেটেছে রাত; তবু ভোরের টেবিলে লিখে গেছ দিন বদলের গান! তোমার মুষ্টিবদ্ধ হাতে যারা খুঁজেছিল অন্য কোনও সর্বরোগহরা বটিকা ফিরে গেছে তারা, মিশে গেছে অন্য ভিড়ে; দাক্ষিণ্যের খোঁজে! এখন- রাতের শহিদ মিনারে ডাকে কাক, ট্রামলাইন উঠে গেছে রাতের হাইওয়েতে। ভারী বুটের শব্দ; বিছানায় হলুদ আলো, বর্ষা কোকিলের ডাক আর- বেমানান ছ’টা খালি কার্তুজ! তোমার স্মরণ সভা হবেনা; এভাবেই চলে যাবে? |
Related Posts
ভুল স্বর্গ
গল্প - ভুল স্বর্গ
লেখক - রবীন্দ্রনাথ ঠাকুর
গল্পপাঠ করছে - পলাশ দে
বেহাগ
গল্প- বেহাগ
লেখক - সৌভিক গুহ সরকার
গল্পপাঠ করছে - পলাশ দে
রন্ধনশালা
গল্প- রন্ধনশালা
লেখক - বাসুদেব দাশগুপ্ত
পাঠ করছে - পলাশ দে
সম্পাদকীয়
গত কয়েক বছরে কত শিল্পীকেই না হারালো বাংলা ভাষা। কতবার অনুতাপ করেছি আমরা। কতবার বিস্ময়ে হতচকিত হয়েছি। স্তব্ধ হয়েছি অবাধ স্মৃতিগুলির সৌধ হয়ে ওঠায়।
পল্লব গঙ্গোপাধ্যায়
"পাথরের ফুল" ---ধ্রুপদি অথচ স্বতন্ত্র এক নির্মাণ
একটা এলিজি বা শোক-গাথা বা শোক-কবিতা কেন লেখা হয়? অবদমিত শোকের ক্যাথারসিস? শিল্পশীলিত পথে অবরুদ্ধ বিষাদের শান্তায়ন? মৃত্যুর অনিবার্যতাকে মেনে নিয়ে এবং দুঃখবোধের সংপৃক্তিকে স্পর্শ করে অবশেষে প্রাণের উজ্জীবন? নাকি ব্যক্তিগত শোককে আশ্রয় করে বৃহত্তর এক সর্বজনীন দুঃখের আবহকে ছুঁতে চাওয়ার চেষ্টা করা? হয়তো এককথায় উত্তর হওয়া উচিত এলিজির উদ্দিষ্ট একসাথে সবগুলোই।
অবন্তিকা পাল
এলিজি
এত অহমিকা এত আয়োজন
হাহা চিৎকারে ওই ওরা যায়
মিছিল তো নয় সারি সারি মাথা
ক্ষমতার পায়ে সব অবনত
অর্ঘ্য রায়চৌধুরী
শঙ্খ ঘোষ : শ্রদ্ধাভাজনেষু
কে শেখাবে এরপর প্রান্তরে
দুলে ওঠা শষ্যের ভাষা
কে দেখাবে অন্ধকারের বুকে
অমিত চক্রবর্তী
সে এখন মৃত্যু নিয়ে নিরাপদ, নিশ্চিন্ত
ছবিটা পাঠিয়েছিল সে অ্যালবাম থেকে ছিঁড়ে—
চারদিকে তখন বরফের আস্তরণ, কথাগুলি
ঢাকা পড়ে যায় অসঙ্গতির মোহে। ফাঁক ফোকর থেকে
আমরা তখন দুরাশা কুড়িয়ে বেড়াই। কেঁপেছিল কি হাত তার
অরুণ কুমার দাঁ
ধূপের দীর্ঘশ্বাস
প'ড়ে আছে অক্ষর, তুমি নেই!
শব্দ খোঁজে তোমাকে
সারাদিন কেঁদে যাচ্ছে, শ্রাবণ মেঘ
বিদিশা সরকার
এলিজি
শুধু দূর ভাবি, কতদূর? কতদূর গেলে তবে
লেভেল ক্রসিঙে থামা দুরন্ত রাত
কোন সিগন্যালে থেমে গেছ, বাইরে জোনাকি রাত
চিরশ্রী দেবনাথ
কবিপত্নী
শহরে স্মরণসভা, ব্যথাকাতরতা
সেই স্মরণসভায় স্ত্রীদের যেতে নেই
কেউ এসে বলবে কবি তার খুব কাছের ছিল,
দেবাশিস ঘোষ
দিদিমাকে
তোমার সর্বহারা কাঁথায় রেখেছ হিরের মতো দুঃখী আমাকে
বলেছ ব্যাঙের কথা বিধবার একটিই ধন,
কুমীর থেকে ফের মানুষ না হতে পারা নদের চাঁদ