Elegy, Karukriti

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কবিতা

এপিটাফ  
 
যাবতীয় সংগ্রাম শিথিল হয়ে আসছে ক্রমশ 
বিদেহী  শত্রুর গন্ধ ধীরে ধীরে তীব্রতর হচ্ছে
রসদের আরত থেকে নগ্ন কান্না উঠে আসছে 
চারিদিকে আরোপিত শূন্যতার সেডিমেন্ট জমছে   
বিয়োগের সিঁড়ি বেয়ে নেমে গেছে চেনা অচেনা ছায়া
জলের  ঢেউয়ের সাথে মৃতদেহ সীমানা পেরোয়   
সভ্যতা নিলামে ওঠে পতনের কালশিটে পিঠে
আমাকে পেরতে হবে আরও কত স্বজনের শোক 
আরও কত রক্তের যোগাযোগ ক্ষীণ হবে প্রতিদিন
নিজেকে নিঙড়ে নিয়ে তোমাদের ফেরাতে হবে জীবনের কাছে
মৃত্যু বড় হলেও জীবনের মতো বীর নয় কোনদিনও 
 
তবু পৃথিবীর ব্যাসার্ধ পেরব আমিও 
এপিটাফ  হবে না লেখা ভাসানের হাহাকারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *