Chithipotro

সুভাষ কর্মকার

বন্ধু  বিনয়   ,                       দীর্ঘদিন তোমার চিঠি না পেয়ে  ভেবেছিলাম যে  তোমাকে  আর  চিঠি লিখবো  না  ।  তোমার  আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার পর থেকে এই চিঠি ছাড়া তোমার সাথে যোগাযোগের আর কোনো মাধ্যমও  নেই । যাই হোক তোমার কি মনে  পড়ে ' মোল্লা  নাসিরুদ্দিন ' স্যারের  কথা । আমি গল্প বইয়ের নাসিরুদ্দিনের কথা বলছি না ।
Continue reading
Chithipotro

পিউ ভট্টাচার্য্য মুখার্জী

“বজ্রের মত যার কঠিন আহবান, তুমি সেই নির্ভয়ে নির্ভীক মহাপ্রাণ, শিখায়েছ মুক্তির মহামন্ত্র, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দেরই গান।“
Continue reading
Chithipotro

পাঞ্চালী ঘোষ

অনেক দিন পরে হঠাৎ একটা একান্ত  সময় পেয়ে গেলাম । গতকাল  বোলপুরে এসেছি….আরো নির্দিষ্ট করে বললে শান্তিনিকেতনে এসেছি।  শান্তিনিকেতন…
Continue reading
Chithipotro

পলাশ দাস

কীভাবে যে আরও একটা জন্মদিন তোর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন যেন কেমন হয়ে যাচ্ছে স্মৃতি। যত বয়স বাড়ছে ততই একটা চ্যাঁটচ্যেঁটে পর্দায় আটকে যাচ্ছে সব। কীভাবে যে ভুলে যাই গুরুত্বপূর্ণ দিনগুলো, কেন যে মনে রাখতে পারি না ভাবতে বসলেই কষ্ট হয়।
Continue reading
Chithipotro

দীপান্বিতা রায়

মনের গভীরে জমাট বাঁধা শব্দগুলি যখন কন্ঠকে রোধ করে, যখন তৃষিত প্রাণের আর্তি চাতকের মতো ভালোবাসার ভিখারীর পোশাক পড়ে সামনে দাঁড়ায়। আবার কখনো কোন শিশুর প্রাণ খোলা হাসি নাড়া দেয় সদ্য মাতৃত্বের সাধ পাওয়া রমণীকে ।
Continue reading
Chithipotro

রাহুল জানা

জুলাইয়ের এক উষ্ণতম দিনে প্রেমের প্রথম ফাগুন হাওয়ায় হৃদয়ের আঙিনায় ফুটে উঠেছিল ভালোবাসার কৃষ্ণচূড়া। সেই ফুলের সুবাস মাতোয়ারা করে তুলেছিল একাত্ম হয়ে ওঠা আমাদের দুই মনকে। যেদিন কাঁচের পর্দার জগৎ ডিঙিয়ে তোমার শহরে এলাম, শুভদৃষ্টি হল আমাদের। সেদিন উপলব্ধি করি,তোমার যে চিত্র তোমার চিঠিগুলোয় ফুটে উঠতো তার চেয়েও তুমি সুন্দর।
Continue reading
Chithipotro

দীপা মিত্র

জানি না, আজ এতো বছর পর তোমাকে এভাবে সম্বোধন করার অধিকার আমার আছে কিনা! তবু একদিন তুমি আমার, আমি তোমার প্রিয়ই তো ছিলাম। আজ সম্পর্কের শেষ প্রহরে দাঁড়িয়ে কেউ তাই আর কারও অপ্রিয় নাই বা হলাম!  
Continue reading
Chithipotro

সম্পদ বিশ্বাস

কেমন আছো?   তোমার আমার মুখোমুখি দেখা হয় না, তা প্রায় বছর চারেক হতে চলল। ভাবা যায়! জীবন সত্যিই বড় অদ্ভুত এক ভুলভুলাইয়া; এখানে একদা যা মনে হয় অবিশ্বাস্য, একসময় সেটাই হয়ে দাঁড়ায় নিত্যকার অভ্যেস।
Continue reading
Chithipotro

সুস্মিতা সাহা

পত্রের প্রথমেই তুমি আমার প্রণাম নিও আর তার সাথে একবুক ভালোবাসাও। এই ভালোবাসাই তো তুমি ছোট থেকেই আমায় দিয়েছ। না না…ভেবো না যে তুমি দিয়েছিলে বলেই তোমাকে তা ফেরত দিচ্ছি।
Continue reading
Chithipotro

আফছানা খানম অথৈ

আমার একগুচ্ছ রজনী গন্ধার সুবাসমাখা ভালোবাসা আর শশীর মায়া মাখা তারই মতো আমার হৃদয়ের উদীয়মান আকাশে পরিপূর্ণ সমস্ত সুগন্ধী ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা নিও।আশা করি ভালো আছ।
Continue reading